মো: রফিকুল ইসলাম, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ এক দম্পতিকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন— শান্তিবাগ এলাকার মোঃ আলী হোসেন ও তার স্ত্রী বানু বেগম।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপা উপজেলার আর্মি ক্যাম্প কমান্ডার মেজর তানজিলুর রহমানের নেতৃত্বে শান্তিবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ওই দম্পতির ঘর তল্লাশি করে ১৪৯ পুরিয়া গাঁজা, মাদক বিক্রির নগদ ৩ লাখ ৩৭ হাজার ২০০ টাকা এবং মাদক পরিমাপের একটি ডিজিটাল দাঁড়িপাল্লা উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ গলাচিপা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল (শনিবার) তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”
উপজেলায় মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন কঠোর,
